যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল পাইপলাইন সাইবার হামলা - The News Lion

যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল পাইপলাইন সাইবার হামলা

 


দি নিউজ লায়ন;   মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল পাইপলাইন সাইবার হামলার জেরে জরুরি আইন জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর, হামলার শিকার কলোনিয়াল পাইপলাইন দিয়ে দৈনিক ২৫ লাখ ব্যারেল তেল পরিবহন হয়, যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকাগুলোর প্রায় ৪৫ শতাংশ ডিজেল, গ্যাসোলিন ও জেট ফুয়েল সরবরাহ করে থাকে। 


 সূত্রের খবর অনুসারে, গত শুক্রবার একটি সাইবার ক্রিমিনাল গ্যাংয়ের হামলায় পাইপলাইনটি সম্পূর্ণ অফলাইনে চলে যায়। সেটি এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।  জরুরি অবস্থা জারির ফলে এখন পাইপলাইনের বদলে সড়কপথে তেল পরিবহন করা হবে।  বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে সোমবার তেলের দাম দুই থেকে তিন শতাংশ বেড়ে যেতে পারে। 


তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।  একাধিক সূত্র মতে, এই র‌্যানসমওয়্যার হামলা চালিয়েছে ‘ডার্কসাইড’ নামে পরিচয় দেয়া একটি ক্রিমিনাল গ্যাং। তারা গত বৃহস্পতিবার কলোনিয়াল পাইপলাইনের নেটওয়ার্কে প্রবেশ করে প্রায় ১০০ গিগাবাইট ডেটা দখল করে।  এরপর হ্যাকাররা কিছু কম্পিউটার ও সার্ভারের ডেটাও ‘লক’ করে দেয় এবং শুক্রবার এগুলোর বিনিময়ে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিয়ে তথ্যগুলো তারা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়েছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.